ঢাকাSaturday , 4 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তপ্ত সিলেটের রাজনীতির মাঠ,সতর্ক পুলিশ

rising sylhet
rising sylhet
February 4, 2023 3:21 pm
Link Copied!

ads

উত্তপ্ত সিলেটের রাজনীতির মাঠ। দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি ঘিরে রয়েছে উত্তাপ। একইদিনে প্রায় কাছাকাছি সময়ে উভয় দলের কর্মসূচি ঘিরে আছে সংঘাতের শঙ্কাও। তাই সতর্ক নজর নিয়ে মাঠে আছে পুলিশ।

সিলেটে আজ শনিবার একইদিনে কর্মসূচি রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি।

বিএনপির ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে বেলা ৩টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শান্তি সমাবেশ করবে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এই সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা জেবুন্নেছা হক বক্তব্য রাখবেন।

আওয়ামী লীগের এই কর্মসূচির কথা গত বুধবার রাতে জানানো হয়।

এদিকে, বিএনপির কেন্দ্র ঘোষিত বিভাগীয় সমাবেশ আজ। সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে বেলা ২টা থেকে এই সমাবেশ শুরু হবে। গত জানুয়ারি মাসের শেষদিকে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা’ দাবিতে বিএনপির এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ads

নগরীর প্রায় এক কিলোমিটারের মধ্যে দুই বড় দলের কর্মসূচি ঘিরে জনমনে আছে সংঘাতের শঙ্কা। এর নেপথ্যে পাঁচ বছর আগের ঘটনাও দায়ী।

আজকের আগে সর্বশেষ ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সিলেটে একইদিনে রাজপথে ছিল আওয়ামী লীগ ও বিএনপি। সেদিন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে উত্তপ্ত ছিল রাজপথ। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সংঘাতেও জড়িয়েছিল আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীরা।

আজ আরেকবার উভয় দলের কর্মসূচি ঘিরে সংঘাতের শঙ্কায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, ‘পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে। বাড়তি পুলিশ সদস্যরা নগরীর বিভিন্ন পয়েন্টে কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।