ঢাকাWednesday , 1 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

rising sylhet
rising sylhet
February 1, 2023 3:43 pm
Link Copied!

ads

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীর চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
.
আজ সকালে র‌্যাব-৬ এর সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন খুলনা র‍্যাব-৬ এর উপ-অধিনায়ক
মেজর মোঃ আব্দুর রকিব।

তিনি জানান গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানধীন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখের সাথে আসামীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২০২২ সালের ২৬ নভেম্বর শনিবার আনুমানিক ৭টা ৫০মিনিটে কাশিয়ানী থানাধীন গেড়াখোলা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে আসামীরা ধারালো রামদা দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় ভিকটিমকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করায়। ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম গত ২৭ ডিসেম্বর ভোর সাড়ে ৬টায় মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভিকটিমের ছেলে মোঃ আলিয়ার রহমান বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ৩১ জানুয়ারি আনুমানিক সন্ধা ৬টায় র‌্যাব-৬ সদর কোম্পানি, খুলনা এর একটি আভিযানিক দল ও র‌্যাব-১০ ঢাকার একটি আভিযানিক দলের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন গেড়াখোলা গ্রামের ইকরাম শেখকে ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকা হতে গ্রেফতার করে।

ads

গ্রেফতারকৃত আসামীকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।