ঢাকাMonday , 30 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

থানা কম্পাউন্ড এ যেন সবুজের স্বর্গরাজ্য

rising sylhet
rising sylhet
January 30, 2023 5:43 pm
Link Copied!

ads

পটুয়াখালী মহিপুর থানা চত্বর এ যেন এক সবুজের স্বর্গরাজ্য, শীতকালীন সবজি চাষে সবুজের চাঁদর তৈরী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, দেশের এক খণ্ড জমিও যেন অনাবাদী না থাকে। সেই আলোকেই মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো.আবুল খায়ের ও সহধর্মীনির উদ্যোগে মহিপুর থানা চত্বরে পতিত জমিতে চাষ করা হয়েছে বিষমুক্ত বিভিন্ন ধরণের শীতকালীন শাক-সবজি। শীতকালীন সবজি চাষে যেন সবুজের চাঁদর তৈরী হয়েছে।

ফলনও হয়েছে আশানুরূপ। থানার চারিদিকে যেন সবুজের সমারোহ। পতিত জমির সদ্ব্যবহার ও সবুজ শ্যামল মনোরম পরিবেশ তৈরি করে বেশ সুনাম কুড়িয়েছেন মহিপুর থানার ওসি আবুল খায়ের ও তার সহধর্মিণী। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবজি চাষ ও বাগান পরিচর্যা করে প্রশংসিত হচ্ছেন তিনি।

আজ রবিবার (২৯শে জানুয়ারী) সরেজমিনে ঘুরে দেখা যায়, থানার বিভিন্ন অংশে প্রায় এক বিঘা জমিতে বিভিন্ন সবজি ও ফুলের চাষ করা হয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য পেয়াজ, আলু, টমেটো, পাতাকপি, ফুলকপি, শালগম, গাজর, শাক, পালং শাক,মরিচ, ধুনেপাতা, লাউ, সিম, মিষ্টি কুমড়ো, পেঁপে, বেগুন, সরিষা সহ নানা রকমের শাক-সবজি।

নিয়মিত পরিচর্যা করার ফলে এসব সবজির ফলন বেশ ভালো হয়েছে। কাজের ফাঁকে একটু সময় পেলেই অন্য পুলিশ সহকর্মীরাও এই সবজির বাগান পরিচর্যা করে থাকেন।

ads

থানার এস আই আসাদুজ্জামান জুয়েল ও এসআই রাসেল সরদার জানান, সকলের সহযোগীতায় আমাদের ওসি স্যার এখানে বিভিন্ন সবজির চাষ করেছেন। এখান থেকে আমাদের সবজির চাহিদা অনেকটা এখান থেকেই মিটে যায়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার আবুল খায়ের বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন, দেশের এক খণ্ড জমিও যেন অনাবাদী না থাকে। তারই ধারাবাহিকতায় বাজার থেকে বীজ সংগ্রহ করে এই সবজি বাগান গড়ে তুলেছি। দীর্ঘদিন পড়ে থাকা জমিতে এই সবজি চাষ করায় আমাদের সবজি কিনতে বাজারে যেতে হয়না। বিষমুক্ত এসব সবজি বাজারের তুলনায় অনেক ভাল।’

তিনি আরও বলেন, আন্তরিকতা থাকলে দেশের সকল সরকারি-বেসরকারি সব অফিসের পতিত জমিতে এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব। যারা ঘরে বসে আছেন, তাদেরও ছাদ বাগান করার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা “আজকালের কন্ঠ” কে মুঠোফোন জানান, মহিপুর থানা চত্বরে এরকম ব্যতিক্রমী সবজি চাষকে আমি সাদুবাদ জানাই। পরবর্তীতে কৃষি অফিস থেকে তাদের যথাসাধ্য সহযোগিতা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।