ঢাকাFriday , 6 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুটি তক্ষকসহ অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য গ্রেফতার

rising sylhet
rising sylhet
January 6, 2023 2:51 pm
Link Copied!

ads

বরগুনা প্রতিনিধি::বরগুনার আমতলীতে সাইদুর রহমান (৫৬) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে দুটি তক্ষকসহ বরগুনার ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার ৪ জানুয়ারী বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জাহিদ হোসেন কবিরের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের বাসিন্ধা মৃত্যু নুর মোহাম্মদ গাজীর পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সাইদুর রহমান গাজীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন। ওই সময় তার বসত ঘরের বারান্দায় রক্ষিত কাঠের বাক্স হইতে ২টি (দুই) তক্ষক উদ্ধার করে সাইদুর রহমানকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত সাইদুর রহমানের বিরুদ্ধে বণ্যপ্রাণী আইনে আমতলী থানায় ডিবি পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

ads

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, দুটি তক্ষকসহ গ্রেফতারকৃত সেনা সদস্য সাইদুরের বিরুদ্ধে বণ্যপ্রাণী আইনে আমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।