ঢাকাSunday , 5 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দোষিদের গ্রেপ্তারের দাবীতে পটিয়ায় মৎস্যজীবি লীগের সংবাদ সম্মলন

rising sylhet
rising sylhet
February 5, 2023 6:43 pm
Link Copied!

ads

পটিয়ায় মৎস্যজীবি লীগের কম্বল বিতরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় আহতদের সুচিকিৎসা দাবী এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে (৫ ফেব্রুয়ারী) রবিবার দলীয় কার্যালয়ে বিকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলেন হামলার শিকার উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম সাইফু, সাবেক পটিয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দীন, উপজলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু ছৈয়দ, পটিয়া টেম্পো সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক ছোটন সরকার, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম, উজ্জ্বল ঘাষ, সৈয়দ নুর, আরিফুর রহমান, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিক লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন প্রমুখ।উল্লেখ্য গত শনিবার উপজেলার পাঁচুরিয়া কলেজ গেইট মৎস্যজীবি লীগের শীতার্তদর মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান ছাত্রলীগের কয়েকজন হামলা চালায়। এতে মৎস্যজীবি ও যুবলীগের ১০ নেতাকর্মী মারাত্মক আহত হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। পটিয়া থানার ওসি রজাউল করিম মজুমদার জানিয়েছেন, ঘটনার জন্য কোন পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়নি অভিযোগ দিলে দায়ীদর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।