ঢাকাThursday , 2 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

rising sylhet
rising sylhet
February 2, 2023 3:34 pm
Link Copied!

ads

শনিবার সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সিলেট। কোনো কোনো এলাকায় ৫ ঘন্টা এবং কোনো কোনো এলাকায় ৮ ঘন্টা থাকবে না বিদ্যুৎ।

বিউবো, সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন জানান, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর থাকা গাছ-পালার শাখা-প্রশাখা কর্তনের জন্য শুক্রবার ও শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ads

আগামীকাল শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা অবধি নগরীর মাছিমপুর, ছড়ারপাড়, আমজাদ আলী রোড, মহাজনপট্টি, কামালগড়, হকার্স মার্কেট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর উপশহরের ই, এফ, জি, এইচ, আই ও জে ব্লক, সাদাটিকর, মেন্দিবাগ, বোরহান উদ্দিন রোড, মিরাপাড়া, টুলটিকর, কল্যাণপুর, শাপলাবাগ, কুশিঘাট, মুরাদপুর, মুক্তিরচক ও আশপাশ এলাকায় বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।