ঢাকাSaturday , 4 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

rising sylhet
rising sylhet
February 4, 2023 7:11 pm
Link Copied!

ads

যশোরের অভয়নগরে শশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরে ট্রেনের সামনে ঝাপ দিয়ে লাবনী আক্তার (২৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ৪ ফেব্রুয়ারি শনিবার বেলা ১২.০০ টার সময় রাজঘাট-গাজীপুর রেলক্রসিং এর পাশে এ ঘটনা ঘটে । নিহত লাবনী উপজেলার বিভাগদী গ্রামের রকি শেখের স্ত্রী এবং খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামের মহিরুল ইসলাম বাবলু’র কন‍্যা।
প্রত্যক্ষ দর্শীদের কাছ থেকে জানা যায়, বেলা ১২.০০ টার কিছু পূর্বে লাবনী মোবাইলে তার পিতার সাথে কথা বলতে বলতে রেললাইন এর পাশ দিয়ে হাটার পথে খুলনাগামী আন্তঃনগর বেতনা এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাপ দিলে ঘটনা স্থলেই তার মৃত্য হয়।
মেয়ের পিতা মহিরুল ইসলাম বলেন, আমার কন‍্যা’র ১ বৎসরের একটা পুত্র সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে মেয়ের উপর তার শশুর বাড়ির লোকজন নির্যাতন চালাতো। কিছুদিন পূর্বে মটরসাইকেলের দাবীতে শশুর বাড়ির লোকজন তাকে বেদম মারপিট করে। গতকাল রাতেও তারা তাকে পিটিয়েছে। দূর্ঘটনার সময় মেয়ে মোবাইল ফোনে আমার কাছে ক্ষমা চায় , এর পরপরই দুঃসংবাদটা পাই।
যশোর রেলওয়ে পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে, পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।