ঢাকাThursday , 2 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে অবরোধ

rising sylhet
rising sylhet
February 2, 2023 3:27 pm
Link Copied!

ads

গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমির এক শিক্ষককে গ্রেফতারের প্রতিবাদে থানার সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে এই অবরোধের ঘটনা ঘটে। প্রায় তিন ঘন্টা এই অবরোধ ছিল। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হয়।

জানা গেছে, গোলাপগঞ্জ এমপি একাডেমি ইংরেজি বিষয়ের শিক্ষক দেবব্রত চৌধুরীকে গতকাল বুধবার গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার বনানী থানায় ২০১৪ সালের ২৬ জুন দায়েরকৃত একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

শিক্ষককে গ্রেফতারের বিষয়টি জানার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে এমসি একাডেমির শিক্ষার্থীরা সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। তারা শিক্ষকের মুক্তি চেয়ে বিক্ষোভ করেন।

ads

গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই শিক্ষককে পুলিশ গ্রেফতার করেনি। তাকে গ্রেফতার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) একটি টিম।

ওসি জানান, আদালতে আত্মসমর্পণের শর্তে ওই শিক্ষককে কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।