ঢাকাWednesday , 4 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর জাল – আটক ১

rising sylhet
rising sylhet
January 4, 2023 7:13 pm
Link Copied!

ads

সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর জাল – আটক ১,সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বাক্ষর জাল, নকল সীল সই বানিয়ে ভূয়া পর্চা তৈরীসহ একাধিক অভিযোগে মোহন খান (৩০) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।সে শহরতীল সুলতানমাহমুদপুর গ্রামের ইদু খানের পুত্র।

আটকের পর তাকে সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার (এসআই) উৎসব কর্মকার বলেন, মোহন খান নামে ওই যুবক জেলা প্রশাসক কার্যালয়ের রেকর্ডরুমে আশপাশে সবসময় অবস্থান করতো। সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষদের ভূয়া পর্চা তৈরী করে দিতো। আর এতে সে সরকারি কর্মকর্তাদের জাল সীল সই ব্যবহার করতো। যার মাধ্যমে সে হাতিয়ে নিতো লাখ লাখ টাকা। বিষয়টি নজরে আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস রেকর্ডরুমের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে আমাদের কাছে সোপর্দ করেন।

ads

এসআই উৎসব কর্মকার বলেন, নিয়মিত মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।