ঢাকাSunday , 8 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাধারণ যাত্রী সেজে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য

rising sylhet
rising sylhet
January 8, 2023 4:50 pm
Link Copied!

ads

সাধারণ যাত্রী সেজে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)।

শনিবার (৮ জানুয়ারী) রাত ১টায় হঠাৎ সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী)।

পরিদর্শনকালে তিনি যাত্রীসাধারনের কাছ থেকে টিকেটের ভোগান্তি ও বিভিন্ন সমস্যার কথা শুনেন। পরবর্তীতে স্টেশনের কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দের এসব বিষয় খোঁজ খবর রাখার আহবান জানান।

এসময় তিনি, স্টেশনটি ঘুরে দেখেন ও সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন।

ads

এসময় সাংসদ মিলাদ গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সাধারণ জনগনের জন্য সব সময় কাজ করে যাচ্ছে। উন্নয়নের রোল মডেলে আজ বাংলাদেশ। যাত্রী সাধারণের দূর্ভোগ কমাতে আগামী জুনে সিলেটবাসীর জন্য ননস্টপ ট্রেন আসবে। পাশাপাশি অন্যান্য স্টেশনগুলোর যাত্রী সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম, আরএনবি পরিদর্শক মো. রুবেল মিয়া, আরএনবি হাবিলদার মো. আব্দুল আউয়াল, রেলওয়ে সিলেট স্টেশন গোয়েন্দা কর্মকর্তা মামুন খানসহ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।