ঢাকাMonday , 2 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে প্রাথমিক বিদ্যালয়ে পরিছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ

rising sylhet
rising sylhet
January 2, 2023 6:45 pm
Link Copied!

ads

 

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিছন্নতা অভিযান ও ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভিওইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পরিছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।

ads

পরে জবই ও তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরিছন্নতা অভিযান পরিচালনা করা করা হয়। এসময় প্রতিটি বিদ্যালয় পরিস্কার পরিছন্ন রাখতে প্রধান শিক্ষকদের মধ্যে একটি করে ডাস্টবিন বিতরণ করা হয়। পরিছন্নতা অভিযান শেষে তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে একটি ফলদ গাছ বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষ রোপন করেন ইউএনও আব্দুল্যাহ আল মামুন।

এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সাহা, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী সন্তোষ কুমার কুন্ডু, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, ভিওইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।