ঢাকাWednesday , 1 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে শীত বাড়ার আভাস,নেই সিলেট

rising sylhet
rising sylhet
February 1, 2023 9:57 pm
Link Copied!

ads

সারা দেশে শীত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সিলেটে মৃদু বা শৈতপ্রবাহের কোন সম্ভবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বলেছে।
সিলেট বুধবার (০১ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, সর্বনিম্ন তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে তাকে শৈতপ্রবাহ ধরা হয়। তবে এবছর সিলেটের মৌলভীবাজার ছাড়া কোন জায়গায় এত কম তামপাত্রা রেকর্ড হয় নি। আগমী কয়েকদিনেও সিলেটে শৈতপ্রবাহের সম্ভবনা নেই।

সাঈদ আহমদ সিলেটের আকাশে মেঘ রয়েছে, যার কারণে সূর্যের আলো পরার পর সেটি বের হতি পারছে না। তাই গরম অনুভূত হচ্ছে। তবে চলতি মাসের প্রথম সাপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সেটি শৈতপ্রবাহ নয়। সে সময় তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

ads

আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া উপমহাদেশীয় উচ্চতাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে। বুধবার দেশের সর্বনিম্ন ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।