ঢাকাThursday , 2 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জমজমাট ইসলামি বইমেলা

rising sylhet
rising sylhet
February 2, 2023 4:28 pm
Link Copied!

ads

ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সিলেটে শুরু হয়েছে চতুর্থ ইসলামি বইমেলা। দুপুর থেকে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠতে শুরু করে বইমেলাটি। তিনব্যাপী এই বইমেলা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। কালান্তর প্রকাশনী ও বাংলাদেশ ইসলামি প্রকাশক ফোরাম আয়োজন করেছে মেলাটির।

বুধবার সরেজমিনে বাদ মাগরিব গিয়ে দেখা যায়, পাঠকরা হুমড়ি খেয়ে পড়ছেন। পছন্দের লেখক আর প্রকাশনীর বই হাতে নিয়ে নাড়ছেন। নতুন বইয়ের ঘ্রাণ পাগল করে তুলছে বইপোঁকাদের।

খোঁজ নিয়ে ড. আলী মুহাম্মদ সাল্লাবির ‘সিরাতুন নবি, ‘সেলজুক সাম্রাজ্যের ইতিহাদ’, খতিব তাজুল ইসলামের শিক্ষা-সংস্কৃতি, সমাজ ও রাজনৈতিক বিষয়ক সারাংশ, রশিদ জামিল এর শিক্ষামূল বই, উপন্যাস, আবদূর রশিফ তারাপাশির অনুবাদ গ্রন্থসহ দেশ-বিদেশের নামকরা লেখক, অনুবাদকদের ইসলামি বইয়ের সমাহার রয়েছে।

ads

কালান্তর প্রকাশনীর সিইও ও আয়োজক কমিটির অন্যতম দায়িত্বশীল আবুল কালাম আযাদ বলেন, তরুণ, যুবক ছেলেমেয়েদের ইসলামি শিক্ষার আলোতে জীবন বদলাবার পাথের উপহার দিতে আমাদের এই ইসলামি বইমেলার আয়োজন। আমরা আশাবাদী ব্যক্তিজীবন থেকে শুরু করে এত একটি প্রভাব পড়বে। দেশ-জাতি ও সুনাগরিক গঠনে এরকম বইমেলার বিকল্প নেই।

উল্লেখ্য, উক্ত বইমেলায় দেশসেরা ২৯টি প্রকাশনী অংশগ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।