ঢাকাMonday , 30 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেটে তালহা আবাসিক হোটেলের ম্যানেজারকে কর্মচারীর ছুরিকাঘাত

rising sylhet
rising sylhet
January 30, 2023 5:38 pm
Link Copied!

ads

সিলেটে তালহা আবাসিক হোটেলের ম্যানেজারকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছেন একই হোটেলের এক কর্মচারী। সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের বন্দরবাজার এলাকার কুটি ভবনস্থ তালহা রেস্ট হাউজে এ ঘটনা ঘটে।

তবে পুলিশ বিষয়টি এখনো অবগত নয়। তাছাড়া কী কারণে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারছেন না তালহা রেস্ট হাউজ কর্তৃপক্ষ।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তালহা রেস্ট হাউজে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বাদেউমা হাটামাহাটা গ্রামের হানিফ মিয়ার ছেলে আহাদ মিয়া (২৮) সাত মাস আগে ম্যানেজারের চাকরি নেন। আর এ হোটেলে দেড়-দুই মাস আগে কর্মচারীর চাকরি নেন রাহেল মিয়া নামের এক তরুণ। কিছুদিন আগে ম্যানেজারের সঙ্গে কর্মচারী রাহেলের বাদানুবাদ হয়। পরে হোটেল মালিক বিষয়টি মিটমাট করে দেন।

এদিকে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ এ রেস্ট হাউজের ২০৬ নাম্বার কক্ষে ছুরিকাঘাতে আহত অবস্থায় ম্যানেজারকে পড়ে থাকতে দেখেন প্রহরী মহিম আলী। তার চিৎকারে হোটেলের অন্যান্য স্টাফ এসে ম্যানেজারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখন তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ads

তালহা রেস্ট হাউজের মালিক ফখরুল ইসলাম সিলেটভিউ-কে বলেন- কী কারণে এ ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি। তবে আহত ম্যানেজার কথা বলতে পারছেন। তিনি জানিয়েছেন- রাহেল তাকে ছুরিকাঘাত করেছে। আমরা এখন ওসমানী হাসপাতালে রয়েছি। এখান থেকে গিয়ে বিষয়টি পুলিশকে অবগত করবো।

এদিকে, ঘনটার পর থেকে তালহা রেস্ট হাউজের কর্মচারী রাহেল পলাতক রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত নই। এখনই খোঁজ নিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।