সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে জেলা ফুল ব্যবসায়ী সমিতির শুভেচ্ছা,সিলেট জেলা প্রেসক্লাব নির্বাচনে হাসিনা বেগম চৌধুরী সভাপতি ও শাহ দিদার আলম চৌধুরী নবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং অন্যান্য পদে বিজয়ী সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সোমবার এক শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলকাছ মিয়া সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এসময় নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, তাদের সবার আন্তরিক প্রচেষ্টা ও নেতৃত্বে সিলেট জেলা প্রেসক্লাব আরও বহুদূর এগিয়ে যাবে। নেতৃবৃন্দ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।