ঢাকাWednesday , 1 February 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম

rising sylhet
rising sylhet
February 1, 2023 5:34 pm
Link Copied!

ads

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের কাণ্ডারি। তোমাদের মতো তরুণদের হাত ধরেই বাংলাদেশ একদিন বিশ্বমঞ্চে দাঁড়াবে। এইচএসসি জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা উচ্চশিক্ষার ভিত্তিও বটে। আমাদের সুদৃঢ় আশাবাদ, তোমরা যে স্বপ্ন নিয়ে আজ এখানে এসেছো, তোমাদের ও আমাদের মিশেলে দুবছর পর নতুন এক তুমি হয়ে বের হবে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজ তোমাদের স্বপ্ন সারথি হিসেবে সর্বদা পাশে থাকবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, আমাদের পরিবারে তোমাদের স্বাগত জানাই।

বুধবার (১লা ফেব্রুয়ারি) সকাল ১১টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কলেজ শাখার প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শাখার ইনচার্জ জ্যেষ্ঠ প্রভাষক জনাব রাজন সরকার। শিক্ষকদের পক্ষ থেকে নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মীর হোসাইন সরকার এবং জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক নিজাম উদ্দিন আহমেদ।

ads

এরপর বিভাগীয় প্রধানগণ নবীনদের সামনে সকল শিক্ষকের পরিচয় প্রদান করেন। পরবর্তীতে শ্রেণিশিক্ষকগণ শিক্ষার্থীদের স্ব স্ব শ্রেণিকক্ষে নিয়ে যান এবং তাদের সাথে বিস্তারিত কুশল বিনিময় ও পরিচয় পর্ব সেড়ে একাডেমিক ক্যালেন্ডার প্রদান করেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর স্কলার্সহোম মেজরটিলা কলেজ নিয়ে নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

এস এ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।