ঢাকাWednesday , 11 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সাদ্দামসহ ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা

rising sylhet
rising sylhet
November 11, 2026 4:54 pm
Link Copied!

ads

 জৈন্তাপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও হাতকড়াসহ আটক আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা এস ইউ সাদ্দামসহ ৪৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে।

 

 

 

 

তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদকে উদ্ধারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করে জৈন্তাপুর থানা পুলিশ।

 

 

 

 

তারা হলেন উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন (৫০) ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (২৪)।আটক নিজাম উদ্দিনের পিতা মৃত হোসেন আলী, মাতা মমতাজ বেগম। তার বাড়ি ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে।আর জাহিদুল ইসলামের পিতা সিরাজুল ইসলাম, মাতা বদরুন্নেসা। তার বাড়ি ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের সরুফৌদ গ্রামে।

 

 

 

 

এর আগে এ ঘটনায় আটক তিনজন হলেন ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাম উদ্দিন (৪৮), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজিজুর রহমান (৪৫) এবং উপজেলা ছাত্রলীগের সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফাহিম আহমদ (২৫)।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ হরিপুর বাজারের ফিজা অ্যান্ড কোম্পানি নামের একটি বেকারির দ্বিতীয় তলায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মী নিয়ে অবস্থান করছেন।পরদিন ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি সফল করার লক্ষ্যে তাঁরা সেখানে সমবেত হয়েছেন বলে পুলিশকে জানানো হয়।

ads

 

 

 

 

 

পরে বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে সন্ধ্যা ৭টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও জাকারিয়া মাহমুদকে আটক করতে সক্ষম হয় পুলিশ।এজাহারে উল্লেখ করা হয়েছে, আটকের পর জাকারিয়া মাহমুদের দুই হাতে হাতকড়া পরিয়ে সরকারি পিকআপে করে থানায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সোয়া ৭টার দিকে হেমু সংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কের করিছের ব্রিজ এলাকায় পৌঁছালে একটি ডিআই গাড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করা হয়।

 

 

 

 

পরে একদল ব্যক্তি পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

 

 

 

এ সংক্রান্ত মামলার আসামীরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা উপদপ্তর সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং হেমু হাউদপাড়া গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে জাকারিয়া মাহমুদ (৫০), বিএনপি নেতা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উত্তর বাগেরখাল গ্রামের সবুর উদ্দিনের ছেলে এস ইউ সাদ্দাম (৩২), উপর শ্যামপুর গ্রামের হাছন মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৩২), পশ্চিম বালিপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আল মারজান (২৩), ৫ নম্বর হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান, হেমু হাউদপাড়া গ্রামের হাছন মিয়ার ছেলে রফিক আহমেদ (৬২), উত্তর বাগেরখাল গ্রামের সবুর উদ্দিনের ছেলে কবির ফাহিম (২০), ৫ নম্বর ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হরিপুর ধলইপাড়া গ্রামের কবির আহমদের ছেলে মো. শাদ উদ্দিন (৪৮), উত্তর বাগেরখাল গ্রামের আব্দুর রহমান ওরফে ময়না মিয়ার ছেলে মো. ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান (৪৫), জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, শিকারখাঁ গ্রামের আব্দুল মোছাব্বিরের ছেলে ফাহিম আহমদ (২৫), লামা শ্যামপুর গ্রামের রইছ মিয়ার ছেলে মামুন (২৬), দক্ষিণ বাগেরখাল গ্রামের শাহজাহান (৪২), হেমু হাউদপাড়া গ্রামের বিল্লাল (৪৫), হুসন মিয়ার ছেলে অলি উল্লাহ (৫০), হেমু হাউদপাড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে সোহেল আহমদ (৪৪), হেমু হাউদপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩৮), হেমু হাউদপাড়া গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে মতিউর রহমান (৪২), হেমু হাউদপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে জহির উদ্দিন (৪২), নুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (৪০), মৃত মাহমুদ আলীর ছেলে ইয়াহিয়া মাহমুদ (৩৫), কলিম উল্লাহর ছেলে আল আমীন (৩৬), তোতা মিয়ার ছেলে খালিক মহালদার (৪৪), আহমদ আলীর ছেলে মামুনুর রশিদ (৩২), আব্দুল লতিফের ছেলে আমির মিয়া (৪৫), সোনা মিয়ার ছেলে রইছ (৪৫), সোনা মিয়ার ছেলে কালাম (৪০) একই এলাকায় সোনা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৩৫), মুহিবুর রহমানের ছেলে আলিম উদ্দিন (৩৫), ময়না মিয়ার ছেলে ওয়ারিছ আলী (৩৫), নুর মিয়ার ছেলে জমির উদ্দিন (৪০), মুহিব মেম্বারের ছেলে জিয়াউর রহমান (৪৫), মুছব্বিরের ছেলে ক্বারী মিয়া (৪৮), মাহমুদ আলীর ছেলে জালাল (৫০), মৃত রহমত আলীর ছেলে বাবুল শিকদার (৪০), মছব্বিরের ছেলে শামীম (৪০), হোছন মিয়ার ছেলে তারিক উল্লাহ (৩২), কলিম উল্লাহর ছেলে মুমিন (৩৪), মুছা মিয়ার ছেলে আবুল (৪৩), দয়ান মিয়া প্রকাশ বুড়া মায়ানের ছেলে নাজিম (৩৯), হেমু হাউদপাড়া গ্রামের খলিল মিয়ার ছেলে জাহাঙ্গীর (২০), হেমুর ভেলুপাড়া গ্রামের সমছুল হকের ছেলে শাকিল আহমদ (২৫), বাগেরখাল গ্রামের আব্দুল কাদেরের ছেলে জুয়েল আহমদ (৩৮), হেমু ভেলুপাড়া গ্রামের চান মিয়ার ছেলে শরীফ (২৫), হেমু জুয়াইরটুল গ্রামের মাখই মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪২)।ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।