ঢাকাFriday , 23 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সীমিত সম্পদ দিয়েই পর্যায়ক্রমে এলাকার সার্বিক উন্নয়ন করা হবে-লুনা

rising sylhet
rising sylhet
October 23, 2026 10:49 pm
Link Copied!

ads

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা জানিয়েছেন,আমাদের সম্পদ সীমিত, তাই ওই সীমিত সম্পদ দিয়েই পর্যায়ক্রমে এলাকার সার্বিক উন্নয়ন করা হবে।তিনি বলেন, গত ১৭ বছরে সমস্যার পাহাড় জমে আছে। এসব সমস্যা মাত্র পাঁচ বছরে সম্পূর্ণ সমাধান করা সম্ভব নয়। তবে আমি আপনাদের কথা দিচ্ছি—সিলেট-২ আসনের কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না এবং এখানে এম. ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেই না। ২০১২ সাল থেকে এই আসনের প্রতিটি এলাকায় আমার বিচরণ রয়েছে, যার ফলে দুই উপজেলার সব সমস্যাই আমার চিহ্নিত করা আছে।তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

 

 

 

 

গত সাত মাসে প্রতিটি ওয়ার্ডে ছোট-বড় উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এবং প্রায় শতাধিক সড়ক সংস্কার প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী পাঁচ বছরে দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডেই সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে।সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী।

ads

 

 

 

 

 

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক আহবায়ক গৌছ খান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, বর্তমান দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা।বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ধনাই মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইছবর আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিক খান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, খাজাঞ্চী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া।এসময় মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।